রাজ্য

ইন্ডিয়া জোটের অনিশ্চয়তা প্রসঙ্গে ফের বিস্ফোরক দিলীপ

বিরোধীদের জোট প্রসঙ্গে কংগ্রেস-সহ বিরোধী দলের প্রতি তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বঙ্গের মুখ্যমন্ত্রীর ‘একলা চলো’ নীতির পরবর্তীতে অনেকটাই হিসেব পাল্টেছে। এবার উক্ত বিষয়ের প্রেক্ষিতেই সরব হলেন দিলীপ ঘোষ।

দিলীপের মন্তব্য, ‘এখানে কোন জোট নেই । তারা সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। তৃণমূল নিজেই বলেছে বাংলায় তারা কোন জোট করবে না। এগুলি সবই ভোটারদের মধ্যে গুজব তৈরী করার জন্য। এমনকি সিপিআইএমও বলেছে যে তারা এই জোটের সঙ্গে যুক্ত নয়। শেষবার কংগ্রেস অর্ধেক এবং সিপিএম শেষ হয়ে গিয়েছিল। এবং এই সময় তৃণমূল অর্ধেক হয়ে যাবে এবং কংগ্রেস পরিপূর্ণরুপে শেষ হয়ে যাবে।’

সূত্রের খবর, বিরোধী জোট ছেড়ে আবার শাসক জোটে যেতে পারেন নীতীশ কুমার। বিহারে বিজেপির সঙ্গে সরকার গড়তে পারেন নীতীশ। এবার নয়া সরকার যদি গঠিত হয়, মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার, এবং দুই উপ মুখ্যমন্ত্রী হবেন বিজেপির। এই ইস্যুতে এখনও জল্পনা অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.