বিধানসভার অধিবেশনে ঝড় উঠলো, ওবিসি সংস্করণ নিয়ে। মঙ্গলবার রাজ্যের বিধানসভা অধিবেশনে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রথমে সেনাবাহিনীদের সম্মান জানানোর প্রস্তাব দিয়েছে। তারপর ওবিসি সংস্করণ নিয়ে একাধিক বার্তা দিয়েছেন তিনি।
অধিবেশনের প্রথমার্ধ্বে বিভিন্ন ইসু নিয়ে আলোচনা হয়। এরপর বিধানসভার অধিবেশনের দ্বিতীয়ার্ধ্বে পহেলগাঁওয়ের আবহাওয়ায় নিরাপত্তা বাহিনীদের সম্মান জানানোর বিশেষ প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই উঠে আসে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়। মুখ্যমন্ত্রীর স্পষ্ট জানিয়ে দিলেন ধর্মের ভিত্তিতে সংস্করণ হচ্ছে না। সম্পূর্ণভাবে আর্থিক পরিস্থিতি জোর দিয়েই চলছে এই সংস্করণ হচ্ছে। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়েও মুখ্যমন্ত্রী কড়া জবাব দিয়েছে। তিনি দাবি করেন বিরোধীরা বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষের মধ্যে। এমনকি এই সার্টিফিকেট সংস্করণের জন্য জোর কদমে চলছে সার্ভের কাজ
এ প্রসঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ”ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।আর্থিক অনগ্রসর শ্রেণির ভিত্তিতে সার্ভে হচ্ছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা করে ফেলব। বর্তমানে আমাদের রাজ্যে ১৪০ টি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে ৪৯ ওবিসি-এ, ৯১ ওবিসি-বি। আরও ৫০ টি ক্যাটাগরির জন্য সার্ভে করার কাজ চলছে। সিপিএমের আমলে কোনও সার্ভে করা হয়নি। আমাদের সময়ে, ২০১২ সাল থেকে এই সার্ভে করা হচ্ছে।হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ২২ মে, ২০২৪-এ একটা নির্দেশ দেয়। তার ফলে বাংলার একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী অসুবিধায় পড়ে। এখনও ১১৭ টি শ্রেণি ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করে। পরবর্তী সময়ে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হয়। এটা আমরা আইন অনুযায়ী করেছিলাম। কমিশন সমীক্ষার কাজে হাত দেয়। গত ৩ জুন ওবিসি রিজার্ভেশন ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। ওরা কিছুই জানে না। মানুষকে শুধু বিভ্রান্ত করতে এসব কথা বলে। সার্ভেতে দেখা গিয়েছে, এর মধ্যে ৬১% হিন্দু, ৭৯% মুসলিম।”







