বিনোদন

নায়কদের সাজপোশাকে বদল: গয়না, চোখে কাজল পরে ধরা দিলেন গৌরব রায়চৌধুরী

প্রতিদিন বদলাচ্ছে ফ্যাশনের সংজ্ঞা। যেখানে এক সময় ধরে নেওয়া হত মেকআপ শুধুই নায়িকাদের জন্য, আর নায়কেরা থাকবেন সাদামাটা, সেই ধারণা আজ অনেকটাই বদলে গিয়েছে। এখন পুরুষ অভিনেতারাও নিজেদের লুক নিয়ে নির্দ্বিধায় পরীক্ষা-নিরীক্ষা করছেন। সমাজমাধ্যমের পাতায় প্রায়ই দেখা যায় অভিনেতা-অভিনেত্রীদের নতুন নতুন ফটোশুটের ঝলক। সম্প্রতি, এমনই এক সাহসী ফ্যাশনস্টেটমেন্টে ধরা দিলেন টেলিভিশন অভিনেতা গৌরব রায়চৌধুরী।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে গৌরবের কয়েকটি ছবি, যেখানে কালো পাঞ্জাবির সঙ্গে চোখে কাজল, গলায় দুটি ডিজাইনার হার পরে দেখা গিয়েছে তাঁকে। সাজে অভিনবত্ব যেমন ছিল, তেমনি ছিল এক আত্মবিশ্বাসী উপস্থিতি। বর্তমানে অনেক অভিনেতা বা ফ্যাশন ডিজাইনারকে দেখা যায় গয়না পরতে। বলি অভিনেতা রণবীর সিং-কে এইরূপে প্রায়ই লক্ষ্য করা যায়। কিন্তু টলিপাড়ার পুরুষ অভিনেতাদের মধ্যে এখনও এমন সাজ খুব একটা সাধারণ নয়। যদিও ধীরে ধীরে ছোটো পর্দার নায়করাও সাহস করে ভাঙছেন প্রচলিত ধ্যানধারণা। ইনস্টাগ্রামে তাঁদের ভিন্নধর্মী সাজপোশাক নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি প্রশংসাও কুড়োচ্ছেন অনেকে।

এইদিন একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন,”ভারতীয় ইতিহাসে পুরুষদের কিন্তু গয়না পরার একটা ঐতিহ্য আছে। রাজাদের আমলে তাঁরা কিন্তু এমন সাজপোশাকই করতেন। সময়ের সঙ্গে ট্রেন্ড তো বদলাবেই। এখন কিন্তু অনেকে বাহারি সাজেন। তাতে প্রশংসিতও হন। সেই আত্মবিশ্বাসের প্রয়োজন।” অভিনেতা না হলেও কি তিনি নিজের লুক নিয়ে এমন পরীক্ষা করতে পারতেন? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন,”অবশ্যই পারতাম। প্রাচীন যুগেও পুরুষদের এভাবে দেখা যেত। সুতরাং, না করার কিছু নেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.