২০২৫ এর দুর্গোৎসবে পশ্চিমবঙ্গের বক্স অফিসের রাজত্ব চলেছে বাংলা ছবির। একের পর এক বিগ বাজেটের সিনেমা পর্দা কাঁপিয়েছে। বক্স অফিসে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে এবার বলাই বাহুল্য সবকটি সিনেমাই প্রায় মানুষের মন ছুয়েছে। সেই সমস্ত সিনেমার মধ্যে অন্যতম হলো দেবী চৌধুরানী। যেই ছবি এবার বাংলার গন্ডি ছাড়িয়ে পা দিতে চলেছে জাতীয় স্তরে। বাংলার এই সিনেমা ‘দেবী চৌধুরানী’ কবে মুক্তি পাবে আন্তর্জাতিক মহলে?
দেবের ‘রঘু ডাকাত’ থেকে শুরু করে প্রসেনজিতের ‘দেবী চৌধুরানী’ সবকটা সিনেমাই পূজোয় দর্শক মহলে ব্যাপকভাবে মন জয় করে নিয়েছে। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এই সিনেমা আলাদাভাবেই নজর কেড়েছে তার সকলেই আশা করেছিল। এবার শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় সেই সিনেমা বড় পর্দায় আসার পর সেরকমই ছাপ দেখা গেল। ভবানী পাঠকের চরিত্রে এক্কেবারে দর্শকের মন জয় করে নিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠ পুত্র’ প্রসেনজিৎ চ্যাটার্জী। অন্যদিকে এই সিনেমায় ডাকাত সম্রাজ্ঞী অর্থাৎ দেবী চৌধুরানী ভূমিকায় নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।
সম্প্রতি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বস’ সিনেমার পর এই সিনেমাতেও অভিনেত্রীকে দেখা গেল একদম ছক ভাঙা চরিত্রে। এবার এই সিনেমা বাংলার বক্স অফিসে যে সাড়া ফেলেছে তার বলার অপেক্ষা রাখে না। এবার বাংলার মাটি ছাড়িয়ে এই সিনেমা পর্দা কাঁপাতে চলেছে জাতীয় স্তরে। গোটা ভারতবর্ষ জুড়ে ১০ই অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে। এই সিনেমা। যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চ্যাটার্জী ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিলক সহ একাধিক তারকাকে। এবার শুধু দেখার বাংলার পর জাতীয় স্তরে কতটা নিজের জায়গা করে নিতে পারে এই দেবী চৌধুরানী সিনেমা।







