বলিউডে লাভটার কুইন বলতেই উঠে আসে ভারতে সিং-এর নাম। তিনি এবং তার জীবন সঙ্গী হর্ষ লিম্বাচিয়া দুজনেই জনপ্রিয় কৌতুক শিল্পী। একের পর এক রিয়্যালিটি শো’তে এই দুই তারকার হাস্যরসে ভরা কথায় ভরপুর আনন্দ পায় দর্শকমহল থেকে শুরু করে সেখানকার উপস্থিত বিচারকেরা। এবার তারাই তাদের ব্যক্তিগত জীবনে এক নতুন সদস্যকে স্বাগত জানাতে প্রস্তুত। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্প সহ ছবি দিয়ে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন এই দুই তারকা।
২০১৭ সালে হর্ষ লিম্বাচিয়া ও ভারতি সিং চার হাত এক করেন। এরপরই ২০২২ সালে কোন আলো করে তাদের প্রথম ফুটফুটে সন্তান আসে। যার ভালো নাম ‘লক্ষ্য’ তবে তারকারা তাকে ভালোবেসে গোল্লা বলে ডাকে। এবার গোল্লা বড় দাদা হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই দুই জনপ্রিয় কৌতুক তারকা দ্বিতীয়বারের জন্য মা-বাবা হতে চলেছেন। তারা এর আগে বউ সাক্ষাৎকারে নিজেদের দ্বিতীয় কন্যা সন্তানের জন্য ইচ্ছে প্রকাশ করেছিল। এবার অবশেষেই তাদের সেই ইচ্ছেই পূরণ হতে চলেছে। এবার ফের এই তারকাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। সেই আনন্দের সংবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন হর্ষ ও ভারতি।
এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কৌতুকশিল্পী ভারতি সিং লিখেছেন, “আমি যে দ্বিতীয়বার মা হতে চলেছি তা আমি একেবারেই বুঝতে পারিনি। আমি এই অবস্থায় পারফর্ম করেছি, ঘর ও বাইরের কাজ সমানতালে সামলেছি। আমার ওজন বেশি হওয়ার কারণেই আমি বুঝতে পারিনি যে আমার মধ্যে আরও একটা প্রাণ বেড়ে উঠছে। হঠাৎই একদিন আমার মনে হয়েছিল একবার পরীক্ষা করে দেখে নেওয়া যাক। আর তা করার পরই দেখলাম পজিটিভ এল। আমি সঙ্গে সঙ্গে এই খবর হর্ষকে জানাই। এটি আমাদের জন্যও অত্যন্ত আনন্দের একটা খবর। আমদের মনে হয়েছিল যে দ্বিতীয় সন্তান নেওয়ার এটাই সঠিক সময়।”







