বিনোদন

এতগুলো বছর পরে একে অপরকে পুবলু ও রেশমি কি চিনতে পারবে? কুড়ি বছর এগিয়ে গেল ধারাবাহিকের গল্প!

 

স্টার জলসার অন্যতম চর্চিত ধারাবাহিক হলো গুড্ডি। এইভাবে সবসময় সমালোচনার শীর্ষে থাকে।এত কিছুর মাঝেই ঘটে গিয়েছে নানান ঘটনা। অন্যদিকে অনুজের মৃত্যু হয়েছে আর এই মৃত্যুতে ভীষণভাবে আহত হয়েছে গুড্ডি কারণ সে বরাবরই অনুজকেই তার স্বামী হিসেবে মেনে এসেছে। আর কাউকে সেই জায়গা দিতে পারেনি। তাই তার মৃত্যুর তদন্ত সে নিজের কাঁধে তুলে নিয়েছে।

গুড্ডির বদলি হয়েছে তাই সে এবারে রেশমীকে নিয়ে নতুন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেইজন্যে রেশমির মন খুব খারাপ আর সেই গুড্ডিকে জিজ্ঞাসা করছে যে সে কি আর স্কুলে পড়বে না। পুবলুর সাথে তার কি আর কখনো দেখা হবে না। রেশমি চায় নতুন জায়গায় পুবলুকেও তাদের সাথে নিয়ে যেতে। গুড্ডি বিভিন্ন রকম ভাবে রেশমি কে বোঝাচ্ছে যে তারা বড় হলে একে অপরের সঙ্গে দেখা করতে পারবে কিন্তু রেশমি মানতে নারাজ।

তারপর কেটে গিয়েছে ১৮ টা বছর অনেকটাই বড় হয়ে গিয়েছে, পুবলু রেশমি দুজনেই। হঠাৎই পোস্ট গ্র্যাজুয়েশনের কলেজে রেশমি নাচ করতে করতে এই ঋতুরাজ এসে যাওয়ায় রেশমী নাচ থামিয়ে দেয়। তারপর সব বন্ধুরা ঋতুর আজকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করায় তাদের অনুরোধ রাখে। তার গান শুনে হঠাৎই রেশমির মনে পড়ে যায় ছোটবেলায় পুবলুর কথা। রেশমি তো তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস টা তাকে দিয়ে এসেছে। সে কোন ছোটবেলায় তার সঙ্গে দেখা হয়েছিল তারপরে তো আর দেখা হয়নি। ওর ভালো নামটাও রেশমির মনে নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.