বিনোদন

বন্ধুত্ব থেকে ২৪ ঘণ্টাতেই শত্রুতা! ‘বিগ বস’-এ জীতুকে কটাক্ষ রাজবীরের, দিতিপ্রিয়ার প্রসঙ্গ তুলে বিতর্ক নন্দিনীর

‘বিগ বস বাংলা’র ঘরে একের পর এক বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। কিছুদিন আগেও জীতু কামালের সঙ্গে বন্ধুত্বের ছবি দেখা গিয়েছিল রাজবীর দে-র। এমনকি বিশেষ ক্ষমতা ব্যবহার করে রাজবীরকে নমিনেশন থেকেও বাঁচিয়েছিলেন জীতু। কিন্তু সেই বন্ধুত্বই এবার পৌঁছে গেল তুমুল বাকবিতণ্ডায়।

ক্যাপ্টেন নির্বাচনের টাস্ককে কেন্দ্র করে প্রথমে জীতুর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন নন্দিনী দত্ত। সেই সময় জীতু ও অভিনেত্রী দিতিপ্রিয়ার পুরনো পেশাগত মতবিরোধের প্রসঙ্গ টেনে আনেন নন্দিনী। তাঁর মন্তব্য ঘিরে আপত্তি জানান সৃজলা গুহ। পরিস্থিতি সামলানোর আগেই বিতর্ক আরও বাড়তে থাকে।

এরপর জীতু ও নন্দিনীর মধ্যে কথার লড়াইয়ে উঠে আসে রাজবীরের প্রসঙ্গও। নন্দিনীর সঙ্গে রাজবীরের ঘনিষ্ঠতা নিয়ে জীতু আগেও তাঁকে সতর্ক করেছিলেন বলে দাবি। পাল্টা জীতুর ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন ওঠে। এক পর্যায়ে জীতু প্রশ্ন করেন, “শোটা তোমার বাবা-মা দেখে?” এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

বিতর্ক থামেনি সেখানেও। ডাকাতি টাস্ককে কেন্দ্র করে এবার সরাসরি জীতুর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন রাজবীর। তর্কের মাঝেই জীতুকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তোমার কেরিয়ার শেষ, এবার আমার সময় শুরু।” রাজবীরের এই মন্তব্যে ‘বিগ বস’ ঘরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

শোয়ে প্রবেশের পর থেকেই রাজবীরের আচরণ নিয়ে অন্যান্য প্রতিযোগীদের মধ্যে নানা আলোচনা হয়েছে। তবে নন্দিনীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ক্রমেই প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, রাজবীরের সঙ্গে জীতুর সমীকরণও দ্রুত বদলে গিয়েছে।

তবে বিতর্কে জড়ালেও নিজের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী রাজবীর। ‘বিগ বস বাংলা’র ট্রফি জেতার লক্ষ্যেই তিনি এগোচ্ছেন বলে জানিয়েছেন। এখন দেখার, এই নতুন দ্বন্দ্ব আগামী দিনে শোয়ের সম্পর্ক ও খেলায় কতটা প্রভাব ফেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.