স্টার জলসার শুরু হওয়া একটি ধারাবাহিক হলো মেয়েবেলা। মেয়েরাই মেয়েদের শত্রু হয় এই গল্পের ট্যাগলাইন ছিল।আসলে এই গল্পটি সমাজের একটা খুবই যত্নশীল বিষয়ের উপর গড়ে তোলা হয়েছে। একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে তার পরিবারকে নতুন করে খুঁজতে শুরু করে কিন্তু তার আশেপাশের বাকি সম্পর্ক গুলো সবাই ভালো হয়না।
মিত্র পরিবার সকলেই এখন মেতেছে নববর্ষের উদযাপনে। আম্মাও এখন সবাইকে এক সূত্রে বেঁধেছে পুলিশের হাত থেকে রক্ষা করে সকলকে। তাই সকলেই বেশ আনন্দ সহকারে নববর্ষ উদযাপন করছে। বিভিন্ন খেলা খেলছে তাদের মনোরঞ্জনের জন্য।
পিলো পাসিং খেলা করে তারা নাচ গান আবৃত্তি সকলেই কিছু না কিছু করছে সবাই বেশ আনন্দ পাচ্ছিল এতে। সব বড়রা যখন একা করে খেলা থেকে উঠে পড়ছে, তখন বিথিকে অনুরোধ করা হলো একটি আবৃত্তি করার জন্য। বিধি তখন বলে এতদিন হয়ে গেছে সে কিভাবে করবে? কিন্তু তাও তাকে জোর করায় সে আবৃত্তি শুরু করায় সকলেই মুগ্ধ হয়ে গেল তার আবৃত্তি শুনে।







