বিনোদন

রণবীরের তিন বছরের সাধনার অবসান, শেষ হল ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর প্রথম পর্বের শ্যুটিং

রণবীর কাপুরের বহু দিনের স্বপ্নের প্রজেক্ট ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর প্রথম পর্বের শ্যুটিং শেষ হল সোমবার রাতে। পরিচালক নীতেশ তিওয়ারির এই বিগ-বাজেট ছবির শ্যুটিংয়ের শেষ দিনে আবেগ সামলাতে পারেননি রণবীর। বিদায়ী বক্তৃতা দিতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। দীর্ঘ তিন বছর ধরে রামের চরিত্রের জন্য শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছেন অভিনেতা। কঠোর ডায়েট, কঠিন ব্যায়াম এবং সব ধরনের নেশা ছেড়ে দিয়েছেন রণবীর। এমনকি মাংসও ত্যাগ করেছেন তিনি, শুধুমাত্র চরিত্রের প্রতি পূর্ণ দায়বদ্ধতা রাখতে।

সূত্রের খবর, আগামী ৩ জুলাই প্রকাশ পেতে চলেছে এই বহুল প্রতীক্ষিত ছবির প্রথম ঝলক। রামের চরিত্রে রণবীর এবং সীতার চরিত্রে সাই পল্লবীর কেমিস্ট্রি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা। রণবীরের শেষ ছবি ‘অ্যানিমাল’-এ যেখানে ছিল উগ্র চরিত্র এবং হিংসার ছাপ, সেখান থেকে একেবারে বিপরীত মেরুতে গিয়ে এবার তিনি শান্ত, সংযমী রামের চরিত্র চিত্রিত করছেন। রামের ভাবমূর্তি ফুটিয়ে তুলতে সমাজমাধ্যম থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেতা, যাতে মনপ্রাণ ঢেলে দিতে পারেন চরিত্রে।

শ্যুটিংয়ের শেষ দিনে ইউনিটের সঙ্গে কেক কেটে সেলিব্রেশন করেন রণবীর। বিদায়ী বক্তৃতার সময় তিনি বলেন,”যে চরিত্রটিকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছিলাম, তাকে বিদায় বলা সত্যিই খুব কঠিন।” ‘রামায়ণ: পার্ট ওয়ান’ মুক্তি পাবে ২০২৬ সালে। এখন দেখার, এই প্রতীক্ষিত ছবিটি দর্শকের মন কতটা জয় করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.