হঠাৎ আক্রমণে আহত বলিউড অভিনেতা সাইফ।
নিজের বাড়িতেই হামলা ছুরি দিয়ে। পেটের উপরই মারা হয় ছুরির কোপ। মুম্বাই এর লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেতা। অবস্থা এখন স্থিতিশীল।
বুধবার রাতে বলিউড অভিনেতার উপর হটাৎই হামলা করে এক চোর। জানা যায়, চুরির উদ্দেশ্য রাত আড়াইটে নাগাদ অভিনেতার বাড়িতে অনুপ্রবেশ করে। চোরটি আলমারি খুলে চুরি করার সময় গৃহ পরিচারিকারা জেগে যায়। তারপর তারা চিৎকার করলে পালানোর চেষ্টা করে। ওই সময় ঘর থেকে বের হয় অভিনেতা সাইফ চোরের মুখোমুখি হয়। তখনই চোরটি ছুরি দিয়ে সাইফকে এলোপাথারি আঘাত করে পালায়। তার উপর ৬ বার ছুরির আঘাত করা হয়।রক্তাক্ত সাইফকে নিয়ে যাওয়া হয় লীলাবতী হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সাইফ। এই ঘটনার খবর পেয়েই শুরু হয় তদন্ত।
এই ঘটনার তদন্তের সময় পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে সেখানেই ধরা পরে বিস্ফোরক তথ্য।
পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটের দিকে সইফ আলি খানের উপরে হামলা হয়। পুলিশকে তিনটের সময় খবর দেওয়া হয়। রাত সাড়ে তিনটেয় অভিনেতা সইফকে মুম্বাইএর লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার উপর অস্ত্রোপচার করা হয়, সেই সময় তার দেহ থেকে তিন ইঞ্চির একটি ধারাল অস্ত্র বের করা হয়েছে।
ঘটনার খবর পেয়েই তদন্তে সিসিটিভি ফুটেজটি খতিয়ে দেখল পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, চোর বাইরে থেকে ঘরের ভিতরে ঢোকে। কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পরে, আক্রমণের দুই ঘণ্টা আগে পর্যন্ত তার বাড়িতে কেউ ঢোকেনি। এর থেকেই পুলিশ অনুমান করে, অভিযুক্ত বাড়ির ভিতরেই ছিল।
সূত্রে খবর, অভিনেতা সইফ যে বিল্ডিংয়ে থাকতেন, সেখানে কাজ চলছিল পলিশিংয়ের। ফলে প্রশ্ন উঠছে, আক্রমণকারী কোনো শ্রমিক হতে পারে। পাশাপাশি পরিচারকদের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।
অনুমান, পরিচারক অভিযুক্তকে ঘরে ঢুকতে সাহায্য করে। রাত দুটোর সময় তাঁদের মধ্যে শুরু হয় বচসা। সেই আওয়াজেই সইফ আলি খান ঘর থেকে বেরিয়ে আসলে, অভিযুক্ত প্রথমে পরিচারকের হাতে কোপ মারে এবং অভিনেতা সইফ বাধা দিলে তাঁকে এলোপাথাড়ি ছুরির কোপ মারে।







