ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ, এই কথাটা সাধারণ মানুষ থেকে শুরু করে তারক জগতো সুপরিচিত। এখন বিয়ে বা সম্পর্ক ভেঙে ফেলাটা কোন বেপার নয়। আজ ভালো কাউকে ভালো লাগছে তো কয়েক মাস বাদেই সেই মানুষটাকেই অপছন্দ হচ্ছে।
এবারে ফাটল ধরেছে জাতীয় দলের তারকা স্পিনার চাহাল এবং নৃত্যশিল্পী ধনশ্রীর সম্পর্কের মধ্যে।
গত ১৮ মাস ধরে আলাদা থাকছিলেন জাতীয় দলের তারকা স্পিনার চাহাল এবং নৃত্যশিল্পী। সেই কথা আদালতে জানান তাঁরা। ডিভোর্সের কারণ হিসাবে জানান, একে অপরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। দুপক্ষের কথা শোনার পরে বিচারক তাঁদের ৪৫ মিনিট কথা বলতে নির্দেশ দেন। কাউন্সেলিংও হয় তাঁদের। সময়সীমা শেষ হওয়ার পরে দুজনেই জানান, ডিভোর্স চান তাঁরা। সেই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় বৃহস্পতিবারেই। বিকেল সাড়ে চারটে নাগাদ বিচ্ছেদ ঘোষণা হয় চাহাল-ধনশ্রীর।
বিচ্ছেদের পর ঈশ্বরে আস্থা রাখার বার্তা দিয়েছেন দুজনেই। তারকা স্পিনার ইনস্টা স্টোরিতে লেখেন, ‘ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন যে আমি গুণে শেষ করতে পারি না। নিজের অজান্তেই কতবার যে বিপদ থেকে রক্ষা পেয়েছি, সেটাও আমার অজানা। সবসময় ঈশ্বর আমার পাশে রয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ।’
ইনস্টা স্টোরিতে ধনশ্রী লিখেছেন, ‘ঈশ্বর আমাদের চিন্তা আর কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেন। আজ যদি কোনও সমস্যার মধ্যে থাক, তাহলে জানবে তোমার কাছে দুটি বিকল্প আছে। সমস্যাগুলি নিয়ে দুশ্চিন্তা করতে পারো, অথবা নিজের সমস্ত সমস্যার ভার ঈশ্বরকে দিয়ে তাঁর কাছে প্রার্থনা করতে পারো। ঈশ্বর আমাদের ভালোর জন্য সবকিছু করেন, এই বিশ্বাস রাখলেই শক্তি মিলবে।’







