২০১৪ ও ২০১৯ – এ এনডিএ দাপটের সঙ্গে এককভাবে সরকার গঠন করলেও, এবার ভেঙেছে সেই দাপট। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি একক গরিষ্ঠতা পায়নি। তৃতীয়বারের জন্য শরিকদল নিয়ে মোদীকে গঠন করতে হয়েছে এবারের সরকার। এন ডি এ শরিকদের মধ্যে তেলেগু দেশম পার্টি সবথেকে বেশি আসন পেয়েছে বিজেপির পরে। বেশকিছুটা টালবাহানার পর চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনেই হাত ধরেছেন এন ডি এ সরকারের হাত।
সূত্রের খবর, ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডু বেশ অনেকটা ক্ষুণ্ণ বিজেপির উপর। কারণ তিনি আগেই স্বরাষ্ট্রদপ্তর দাবি করেছিলেন বিজেপির থেকে। যদিও বিজেপি স্বরাষ্ট্রদপ্তর দিতে চাইনি তাকে। অমিত শাহই হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই এবার স্পিকার পদ নিয়ে দর কষাকষি শুরু হয়েছে বিজেপি এবং তেলেগু দেশম পার্টির মধ্যে।
জানা গিয়েছে, চন্দ্রবাবু নাইডুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে রাখা হচ্ছে বিরোধী জোট ইন্ডিয়ার পক্ষ থেকে। যাতে নাইদুবাবু স্পিকার পদের দাবি না ছাড়েন সেজন্য সবরকমভাবে চেষ্টা করবে ইন্ডিয়া। কারণ এবার সংখ্যার দিক দিয়ে বেশ ভালো জায়গায় রয়েছে ইন্ডিয়া জোট। তাই বিজেপির হতে স্পিকারের পদটি বিজেপির হাতে দিতে কোনোভাবেই রাজি নন তারা।
তৃতীয়বারের জন্য মোদি সরকার গঠনের আগেই নীতিশ কুমার এবং নাইডু যথাক্রমে রেল এবং স্বরাষ্ট্রদফতরের দাবি জানালেও পূরণ হয়নি তাদের আশা। ফলে যে কোন সময় নীতিশ – নাইডু পাল্টি খেতে পারেন বলে চিন্তা বিজেপি শিবিরের। এই পরিস্থিতিতে বিজেপির অন্দরে চাপ বাড়িয়ে চন্দ্রবাবু নাইডু জানিয়ে দিয়েছেন, তাকেই দিতে স্পিকারের পদ।
এবিষয়ে কোন সমঝোতায় যাবে না তারা। আবার নাইডুর সঙ্গেই স্পিকার পদের দাবি জানিয়েছেন চিরাগ পাসোয়ান। এখন দেখার এটাই যে মোদী শরিকদের চাহিদাকে সামলে কীভাবে এনডিএ সরকারকে এগিয়ে নি







