রাজ্য

শ্বশুরের ভূমিকায় মদন মিত্র, ২৯ জোড়া জামাইকে নিয়ে পালন জামাইষষ্ঠী

লোকসভায় তৃনমূলের আসন ২৯, লোকসভার ফলে চাঙ্গা তৃণমূল। ফল বেরোনোর পর বাঙালির প্রথম বড় উৎসব জামাই ষষ্ঠী। তাই সেলিব্রেশন হলো ভবানীপুরে। ৬২ পল্লি পুজো প্রাঙ্গণে বুধবার স্পেশাল ২৯ জোড়া মেয়ে জামাই বরণ করলেন পুরোদস্তুর শ্বশুরের ভূমিকায় থাকা মদন মিত্র ও তৃনমূলের নব নির্বাচিত সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জী। মূলত যাদের আলাদা করে জামাইষষ্ঠী পালন করার সামর্থ্য নেই সেই সমস্ত দুঃস্থ পরিবারেকে সাথে নিয়ে পালন করা হলো জামাইষষ্ঠীর অনুষ্ঠান।
প্রসঙ্গত সোহমের ঘটনায় সোহমের পাশে দাঁড়ালেন না অভিনেত্রী রচনা ব্যানার্জি। নবনির্বাচিত সাংসদ হওয়ার পরে এই প্রথমবার রাজনৈতিক বক্তব্য রচনার। সোহম যা করেছে সেটা তার নিজের বিষয় প্রত্যেকেরই আলাদা আলাদা ভাবনা-চিন্তা থাকে বলে অভিমত রচনার।
গত কয়েকদিন আগে দেব এবং সোহমকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মদন মিত্র। যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য থেকে বিরত থাকলেন আজ । ক্ষমা ও চাইলেন সেই মন্তব্যের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.