রাজ্য

ছোট্ট শিশির মধ্যে প্রধান মন্ত্রীর ছবি এঁকে নজর গড়লেন এক বাঙালি শিল্পী

সদ্য শপথ নিলেন প্রধানমন্ত্রী মোদী। তিন বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ায় দেশ ও বিদেশ থেকে প্রচুর শুভেচ্ছা পাচ্ছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। নদিয়ার বড় আন্দুলিযার বাসিন্দা শিল্পী তুহিন মণ্ডল বাঙালি হয়েও আজ দেশ ও বিদেশের কাছে এক পরিচিত মুখ। তাঁর একান্ত নিষ্ঠার কাজ কর্মে হতবাক প্রায় সকলে ।তিনি প্রায় 15 দিনের কঠোর পরিশ্রমে তিন বারের প্রধান মন্ত্রী মোদীর ছবি ছোট্ট শিশির মধ্যে এঁকে তাক লাগিয়ে দিয়েছেন। প্রচুর মানুষ কাজটি দেখে প্রশংসা করেছেন। তিনি চান সদ্য শপথ নেওয়া তিন বারের সফল প্রধান মন্ত্রীর হাতে শুভেচ্ছা স্বরুপ তার কাজ টি তুলে দিতে। তিনি প্রাই 24 বছর ধরে আঁকার কাজ করেন। প্রচুর ছেলে মেয়ে কে হাতের লেখা ও ছবি আঁকা সেখান। তার আঁকা ইতিমধ্যে ইন্ডিয়া তথা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ।অনেক আঁকার সার্টিফিকেট ও পুরস্কার পেয়েছেন। তিনি এই কাজের মাধ্যমে বলতে চান মানুষ যদি মনোযোগ দিয়ে কাজ করেন তার পক্ষে সবই সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.