আবহাওয়ারাজ্য

রেমাল মোকাবিলায় রাজভবন, খোদ রাজ্যপাল ঘটনাস্থলে উপস্থিত থেকে তদারকি করছেন

রেমালের জেরে রবিবার মধ্যরাত থেকে যে দুর্যোগ শুরু হয়েছে, তা সোমবারও শেষ হবে না, এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যেই কলকাতা শহরের বিভিন্ন রাস্তা জল মগ্ন হয়ে গেছে, একাধিক জায়গা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে।
এই অবস্থায় রাস্তায় নেমে কাজ করছে রাজভবনের র‍্যাপিড অ্যাকশন ফোর্স। রেমাল এর তাণ্ডবে যে যে জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, সেসব জায়গায় পৌঁছে উদ্ধারকাজ করছে রাজভবনের এই স্পেশাল টাস্ক ফোর্স। রাজভবন চত্বরেও একাধিক গাছ ভেঙে পড়েছে। সকাল থেকে সেই গাছগুলি কেটে পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছে এনডিআরএফ।

মিন্টো পার্ক, সিআর অ্যাভিনিউ, বেহালা সহ শহরের একাধিক জায়গার বিভিন্ন রাস্তা জলের জলায়। কোথাও হাঁটু জল জমেছে, কোথাও গাছ পড়ে রাস্তা বন্ধ। চিংড়িঘাটার সুকান্ত নগর রোডে একাধিক জায়গায় জল জমার সমস্যা দেখা দিয়েছে। এনডিআরএফ যে যে জায়গায় কাজ করছে তা তদারকি করতে খোদ রাজ্যপাল রাস্তায় নেমেছেন।

‘রেমাল’-এর পূর্বাভাস পাওয়ার পরই কন্ট্রোলরুম খুলেছিল রাজভবন। তাছাড়া আট সদস্যের ইমার্জেন্সি মেডিক্যাল টাক্স ফোর্স গঠন করা হয়েছিল।
রাজভবনের টিম ছাড়াও কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভা গাছ সরানোর কাজ চালাচ্ছে। তবে বৃষ্টির কারণে ভেঙে পড়া গাছ সরাতে বেগ পেতে হচ্ছে।

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতায় ছোট বড় মিলিয়ে মোট ৫৮টি গাছ ভেঙে পড়েছে। সকাল থেকে গাছ সরিয়ে রাস্তা ফাঁকা করার কাজ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.