রেমাল তাণ্ডবে নাজেহাল উপকূলবর্তী অঞ্চল সহ শহর কলকাতা থেকে জেলা গুলি। দুর্যোগের স্বীকার মানুষজন। কোথাও গাছ উপড়ে বাড়ি ভাঙলো তো কোথাও বাড়ির ছাদ উড়ে গেলো আবার কোথাও চাঙর ভেঙে পড়ে মৃত্যু , নয় তো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। বেলা গড়াতেই এই দুর্ঘটনার খবর বাড়তে থাকলো।
এই মুহুর্তের পাওয়া খবর অনুযায়ী, কাল রাত থেকে এখন পযর্ন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি আহত সংখ্যা ও বেড়েই চলেছে। মেমারিতে বিদ্যুৎ খুঁটি উপড়ে গিয়ে বিপত্তির সৃষ্টি হয়, সেইখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বাবা – ছেলের।







