আবহাওয়া

আজকের আবহাওয়া আপডেট

রাজ্য জুড়ে বসন্তের আনাগোনা। তবে আবহাওয়ার গতি পরিবর্তন হতে পারে চলতি সপ্তাহেই, এমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এক দিকে যেমন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল, অন্য দিকে ছিল বৃষ্টির পূর্বাভাসও।

বৃহস্পতিবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার অবশ্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হলেও অন্যান্য জেলায় আবহাওয়া শুকনো থাকবে।

আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৩ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর বৃষ্টি হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.