আবহাওয়া

দুর্যোগের মুখে বাংলা! দক্ষিণবঙ্গের পর এবার তাণ্ডব চালাবে উত্তরবঙ্গেও, জারি লাল সতর্কতা

বাংলা জুড়ে ফের প্রকৃতির তাণ্ডব। আজ, শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার জেরে ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা—দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে দুর্যোগের মুখে এবার উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিও।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সারাদিন। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

তবে এখন নজর উত্তরবঙ্গে।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে জারি করা হয়েছে লাল সতর্কতা। প্রবল বৃষ্টির পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। পর্যটকদের জন্য জারি হয়েছে বিশেষ সতর্কবার্তা।

রবিবারও বজায় থাকবে বৃষ্টির সেই ভয়াবহতা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা, আর দার্জিলিং, কোচবিহার ও কালিম্পংয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে মালদা ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে দক্ষিণবঙ্গেরও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা—বিশেষ করে বীরভূম, পুরুলিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, দুই বর্ধমান, নদীয়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া ও ঝাড়গ্রামে।

অতএব, রাজ্যের একাংশ যখন সাময়িক স্বস্তির দিকে, ঠিক তখনই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে উত্তরের পাহাড়-তরাই অঞ্চল। আবহাওয়া দফতরের পরামর্শ—জরুরি প্রয়োজন না হলে পাহাড়ি অঞ্চলে যাত্রা এড়িয়ে চলুন, সুরক্ষিত থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.