কলকাতাক্রাইমভাইরালরাজ্য

রুদ্রাক্ষ মালা নিয়ে এই কাজ করিনি! রায়ের বিরোধিতা সঞ্জয়ের?

আরজি কর মামলায় সঞ্জয় রাই কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ হাইকোর্ট। সোমবার সাজা ঘোষণা হবে , জানিয়েছেন বিচারক অনির্বাণ দাস। রায় শুনেই, রায়ের বিরোধিতা করেন সঞ্জয় রাই। বিচারককে জানান তিনি নির্দোষ।

গত ৯ আগস্ট এর আরজি করের ঘটনার পর ১৪ই আগস্ট সঞ্জয় রাই কে সিবিআই হেফাজতে নেয়। এর পর কেটে গেছে প্রায় ৫ মাস। শনিবার ১৮ই জানুয়ারি শিয়ালদহ কোর্টে রায় ঘোষণায় দোষী সাব্যস্ত করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই কে। মাত্র ১২মিনিটেই রায় দান পর্ব শেষ করে বিচারক অনির্বাণ দাস। রায় দানের পর সঞ্জয় রাই চিৎকার করে ওঠেন , উনি বলেন তাকে ফাঁসানো হচ্ছে।এমনকি তার গলার রুদ্রাক্ষের মালার কথা ও উল্লেখ করেন। সোমবার বেলা সাড়ে ১২টায় তাঁর কথা শুনবেন এবং ওই দিনই সাজা ঘোষণা করা হবে।

শিয়ালদহ আদালতের তিনতলার ২১০ নম্বর কক্ষে শনিবার দুপুর আড়াইটে নাগাদ এজলাস বসে। সঞ্জয়কে এজলাসে নিয়ে আসার নির্দেশ দেন বিচারক। তিনি জানান, তাঁকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আদালতে বিচারক বলেন, “আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি ৯ অগস্ট ভোরের দিকে আরজি কর হাসপাতালে ঢুকেছিলেন। সেখানে এ দিক-ও দিক ঘোরাঘুরি করার পর এক মহিলা চিকিৎসককে আক্রমণ করেন। তাঁর মুখ চেপে ধরেন। গলা চেপে ধরেন। তাতে উনি মারা যান। আপনি যৌন হেনস্থাও করেন।”

সঞ্জয় বলেন, “আমাকে ফাঁসানো হচ্ছে। আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে। এই মালা পরে আমি এই অপরাধ করব?সব সাক্ষীকে জেরা করে এবং সিবিআইয়ের তথ্যের ভিত্তিতে যা মনে হচ্ছে, তাতে দোষী সাব্যস্ত করা হয়েছে। শাস্তি আপনাকে পেতে হবে। কী শাস্তি, তা সোমবার বলব। স্যার, আপনি তো দোষী সাব্যস্ত করে দিলেন। আমি গরিব। আমি এই কাজ করিনি। যারা করেছে, তাদের কেন ছাড়া হচ্ছে?”

এখন দেখার বিষয়, সোমবার আদালতে শেষ বারের মতো সঞ্জয়কে বলতে দেওয়া হবে। সেই সময় কি কি তথ্য উঠে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.