ফের বিয়ের পিঁড়িতে , ভারতীয় ক্রিকেট জগতের আরেক তারকা । বিয়ের সানাইয়ের প্রভাব পড়েছে , কলকাতা নাইট রাইডার্স শিবিরেও । বাগদান সম্পন্ন করলেন রিংকু সিং । রিংকু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সাংসদের সাথে ।ইউপির মাছলি লোকসভা কেন্দ্রের সাংসদ প্রিয়া সরোজ হবেন রিংকুর সহধর্মিনী । সূত্রের খবর , খুব শীঘ্রই চার হাত এক করতে চলেছেন তারা ।
রিংকু সিং এবং প্রিয়া সরোজের বাগদানের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন , রিংকুর বোন নেহা সিং । ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরালও হয়ে গেছে সেই ছবি । জানা গেছে , ২৫ বছর বয়সে সমাজবাদী পার্টির তরফে সাংসদ হন রিংকুর বেটার হাফ প্রিয়া । পাশাপাশি সুপ্রিম কোর্টের আইনজীবীও প্রিয়া সরোজ ।







