রাজ্য

কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড হয়ে গেলো বড়জোড়ার ডেজুড়ি গ্রামের বেশকিছু বসত বাড়ি এবং বেশ কয়েকটি দোকান

কয়েক মিনিটের ঝড়। মঙ্গলবার সন্ধ্যের মুখে এর দাপটেই লন্ডভন্ড হয়ে গেল বাঁকুড়ার বড়জোড়া ব্লকের দেজুড়ি গ্রাম। বড়জোড়া এই দেজুড়ি মোড়ে একাধিক দোকান এবং বসতবাড়ির টিনের চাল উড়ে যায়। প্রশাসন জানিয়েছে ওই এলাকায় ফসল এবং আম – কাঁঠালের বড় ধরনের ক্ষতি হয়েছে। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার বেশ কয়েকটি বসত বাড়ি। প্রশাসন এখনও সার্বিক ক্ষয়ক্ষতি হিসেব দিতে না পারলেও এদিন সন্ধ্যের পর ওই ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক অলক মুখোপাধ্যায়। এদিন বিকেল তখন পাঁচটা প্রবল বেগে ঝড় আছড়ে পড়ে বড়জোড়ার এই দেজুড়ি এলাকায়। ক্ষনিকের এই ঘুর্নি ঝড়ের পর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এই এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ঝড়ের দাপটে বহু ধরনের টিনের চালা উড়ে যায়।বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে রাস্তার উপর পড়ার কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। হঠাৎ ঝড়ে মানুষ বিপন্ন তাঁদের আশ্বস্ত করতে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে গিয়েছেন এবং পরিস্থিতিও দেখতে গেছেন স্থানীয় বিধায়ক অলোক মুখার্জি । স্থানীয় বাসিন্দা শ্যামল কর্মকার এবং বাসুদেব লায়েক বলেন, দিনভর ভ্যাপসা গরমে নাকাল হচ্ছিলাম আমরা। আচমকাই আকাশে কালো মেঘ ঢেকে যায়। প্রবল বেগে ঝড় আছড়ে পড়ে বড়জোড়ার এই দেজুড়ি এলাকায়। এর জেরে লন্ডভন্ড হযে যায় গ্রামটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.