রাজনীতিরাজ্য

অনুপম হাজরার নিরাপত্তা বিতর্ক: ‘মিডিয়াকে অনুরোধ, একই জিনিসের জন্য বারবার ফোন করবেন না’

কলকাতা, ১৫ ডিসেম্বর, ২০২৩: বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর চলছিল। এবার নিজেই টুইট পোস্ট করে বিষয়টি খোলসা করলেন এই নেতা।

নিজের টুইটে অনুপম লিখেছেন, “মিডিয়াকে অনুরোধ, একই জিনিসের জন্য বারবার ফোন করবেন না। যদি কোনও খবর করার থাকে বা মনগড়া মুখরোচক কোনও খবর বানানোর থাকে তাহলে এই পোস্ট দেখে করে নিতে পারেন।”

এরপরই অনুপম একটি ছবি পোস্ট করেন, সেখানে লিখছেন, “সিকিউরিটি তুলে নেওয়া হল নাকি নভেম্বর মাসে কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম সেটা ভালভাবে জেনে খবরটা করা দরকার। আর কিসের জন্য অনুরোধ করছি সময় বলবে। অনেক খেলা বাকি। একেক ব্যাটসম্যানের খেলার ধরন এক একরকম। সব ব্যাটসম্যানকে এক ধাঁচে ফেললে মুশকিল। চোর মুক্ত বিজেপি চাই।”

অনুপম হাজরার এই টুইট নিয়ে বর্তমানে নয়া চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছেন, এই টুইট দিয়ে অনুপম হাজরা দলের অন্দরের দ্বন্দ্বকে প্রকাশ্যে নিয়ে এসেছেন। আবার অনেকে মনে করছেন, তিনি শুধুমাত্র মিডিয়াকে ধিক্কার জানাচ্ছেন।

উল্লেখ্য, সাম্প্রতিককালে বঙ্গ বিজেপির অন্দরে চলা একাধিক দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে দেখা গিয়েছিল অনুপম হাজরাকে। নাম না করেই খোঁচা-পাল্টা খোঁচা চলেছে দলের মুখপাত্র শমীক ভট্টাচার্যের সঙ্গে। তাঁকে দল থেকে বহিষ্কারের দাবিও ওঠে। এরমধ্যে তাঁর নিরাপত্তা কমা নিয়ে শুরু হয় নতুন চাপানউতোর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.