রাজ্য

সন্দেশখালির সরবেড়িয়াতে ফের সিবিআই তল্লাশি

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

সন্দেশখালি সরবেড়িয়া আকুঞ্জি পাড়ায় শেখ শাহাজানের বাড়িতে ইডি অধিকারীকরা গেলে তাদেরকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় আক্রান্ত হয় এই নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয় ইডির পক্ষ থেকে তারপর এই তদন্তভার আদালত সিবিআই এর উপর দেয়। ইতিমধ্যে সন্দেশখালি কাণ্ডে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে বেশির ভাগ সিবিআই হেফাজতে রয়েছে। আজ দুই অভিযুক্ত মেহবুব মোল্লা ও সুকমল সর্দারকে নিয়ে ফের সিবিআই আধিকারিকরা সন্দেশখালির শেখ শাহজাহানের মাছের আড়তে পৌঁছে যায়। সেখানে গিয়ে চায়ের দোকানদার থেকে শুরু করে অন্যান্য দোকানের মালিকের সঙ্গে কথা বলেন। এমন কি শেখ শাহজাহানের মাছের আড়তে যে সিসিটিভি লাগানো রয়েছে সেই গুলো খতিয়ে দেখেন। ইতিমধ্যে মেহবুব মোল্লার স্ত্রী ফরিদা ইয়াসমিন বলেন, আমার স্বামী নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে ৫ই জানুয়ারি ঘটনার দিন ছিল না। সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা তাকে পরিকল্পনা করে ডেকে এনে পুলিশের হাতে তুলে দিয়েছে এই নিয়ে একরাশ উপড়ে দিয়েছেন। জিয়াউদ্দিন মোল্লা বর্তমানে চার দিনের সিবিআই হেফাজতে রয়েছে ফের তল্লাশি শুরু করেছে সিবিআই। সকাল থেকে শেখ শাহাজানের মার্কেট, আড়ত, আকুঞ্জি পাড়ার বাড়িসহ একাধিক জায়গা যায় সিবিআই। হাইকোর্টের নির্দেশে ন্যাজাটে একাধিক আইনজীবীদের নিয়ে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সেবা কেন্দ্র তৈরী করে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে আইনি পরিষেবা দেওয়ার জন্য বিশেষ শিবির করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.