রাজ্য

বাংলায় আটকে গেল মেট্রো প্রকল্প, কি বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

বাংলায় মেট্রো প্রকল্প আটকে যাওয়ার বিষয়ে লোকসভায় মন্তব্য করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় ২০ কিলোমিটার মেট্রো রেলওয়ের কাজ রাজ্য সরকারের অসহযোগিতার কারণে আটকে রয়েছে। এতে তিনটি বড় মেট্রো প্রকল্পের কাজ থমকে আছে
নিউ বারাকপুর-বারাসত মেট্রো (৭.৫ কিলোমিটার) বরানগর-বারাকপুর মেট্রো (১২ কিলোমিটার) সল্টলেক সেক্টর ফাইভ-হলদিরাম মেট্রো (৬.৬৫ কিলোমিটার)

রেলমন্ত্রী অভিযোগ করেন, রাজ্য সরকার যথাযথ জমি প্রদান করতে পারেনি এবং কিছু ক্ষেত্রে জবরদখলের সমস্যা সমাধান করা সম্ভব হয়নি। বরানগর-বারাকপুর প্রকল্পের কাজ কলকাতা পুরসভার পাইপলাইন সংক্রান্ত সমস্যায় আটকে রয়েছে, এবং সল্টলেক মেট্রো প্রকল্পের ক্ষেত্রে রাজ্যের টালবাহানা সমস্যার সৃষ্টি করেছে।

এছাড়া, তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত মেট্রো সম্প্রসারণের বিষয়ে প্রশ্ন করেন। রেলমন্ত্রী জানিয়েছেন, ১৯৭২ সালে কলকাতা মেট্রো চালু হওয়ার পর ৬৬ কিলোমিটার মেট্রো নেটওয়ার্কের কাজ সম্পন্ন হয়েছে, যার জন্য ২৮ বছর সময় ও ৫,৯৮১ কোটি টাকা খরচ হয়েছে। ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ৩৮ কিলোমিটার নেটওয়ার্কের জন্য ২৩,৫০ কোটি টাকা ব্যয় হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.