রাজনীতিরাজ্য

বঙ্গ রাজনীতিতে জল্পনার ঝড়: দিলীপ ঘোষ কি তৃণমূলে?

দীঘার জগন্নাথ ধামের উদ্বোধন ঘিরে হঠাৎই রাজ্য রাজনীতিতে আলোড়ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাসিমুখে সৌজন্য সাক্ষাৎ ও ঘরোয়া কথাবার্তা ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা—তাহলে কি বিজেপির ‘দাদার’ ঘাসফুলে যোগদানের পথ প্রশস্ত হচ্ছে?

সাম্প্রতিক অতীতে আরএসএস থেকে দূরত্ব তৈরি করা, সস্ত্রীক প্রকাশ্যে আসা এবং এবার মমতার উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা—সব মিলিয়ে দিলীপ ঘোষের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গেরুয়া শিবিরেই। দিলীপ ঘোষের মন্তব্য, “আমার বন্ধু পাশে আছে,” যা মমতা ও অরূপ বিশ্বাসকে ঘিরে বলা, অনেককেই চমকে দিয়েছে।

এই ঘটনার পর বিজেপির অন্দরেই প্রবল ক্ষোভ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ, শমীক ভট্টাচার্য থেকে তরুণ নেতা তেওয়ারি—প্রায় সকলেই মুখ খুলেছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরাও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন।

বিজেপির অনেক নেতা মনে করছেন, দিলীপ ঘোষ এখন আর দলের অবস্থান বা ভাবধারার সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারছেন না। বিশেষত শুভেন্দু অধিকারীর কাঁথির ধর্মীয় অনুষ্ঠানে অনুপস্থিত থাকাও সন্দেহ উস্কে দিয়েছে।

এখন সকলেরই প্রশ্ন—বিজেপির দাদার এবার কি সত্যিই ঘাসফুলে ঠাঁই হতে চলেছে? সময়ই দেবে তার উত্তর।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.