সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা:
একটি গাছ একটি প্রান, গাছ লাগান প্রান বাঁচান। মেদিনীপুরের এক আইনজীবী অভিজিৎ সামন্তর ঐকান্তিক প্রচেষ্টায়, পশ্চিম মেদিনীপুর উল্ফ এর সহযোগীতায় পিংলার কেলেয়াড়া লিটিল হার্ট নার্শারী স্কুলে আজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রায় ৫০ টি বিভিন্ন ফলের চারা এদিন তারা স্কুল ক্যাম্পাসে, স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে লাগায়। সবেদা, আম, জামরুল, কলা, করমোচা, জামরুল জামকুল কাঁঠাল সহ একাধিক ফলের চারা এদিন স্কুল ক্যাম্পাসে লাগানোয় খুশি নার্শারী স্কুলের ছাত্রছাত্রী থেকে স্কুল কর্তৃপক্ষ। আইনজীবি অভিজিৎ বাবু বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প হতে পারে না। আগামী দিনে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ছোটোছোটো ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে তাদের এই প্রয়াস







