Uncategorized

ট্রেডিং-এ পঞ্চায়েত ৪, তোরজোড় শুরু পঞ্চায়েত ৫-এর

বর্তমানে ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজের ছড়াছড়ি। এমনকি এখনকার সময় সেই ওয়েব সিরিজের গল্পগুলো মানুষের মনে আলোড়ন ফেলে দিচ্ছে। গত ২৪ তারিখের পর থেকে আমাজন প্রাইমের সারা ফেলে দিয়েছে পঞ্চায়েত ৪ ওয়েব সিরিজ। তাহলে এবার কি পঞ্চায়েত ওয়েব সিরিজের সিজন ৫ আসার অপেক্ষা?

পঞ্চায়েত ওয়েব সিরিজের প্রথম তিনটি সিজনের গল্পই মানুষের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলে দিয়েছে। তারপর থেকে অপেক্ষা শুরু হয়ে গিয়েছিল এই ওয়েব সিরিজের সিজন ফোর দেখার জন্য। এরপর গত কয়েকদিন আগে এই ওয়েব সিরিজের পোস্টার ও ট্রেলার মুক্তির পর থেকে মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পরার মতো। এরপর চলতি মাসের ২৪ তারিখে সেই অপেক্ষার অবসান ঘটে। তবে কবে আসছে পরবর্তী সিজন?

বর্তমানে ওয়েব সিরিজের দুনিয়ায় ট্রেন্ডিং রয়েছে পঞ্চায়েত ৪। তবে শেষের দিকে বুঝিয়ে দেওয়া হয়েছে পরবর্তী সিজনও আসতে চলেছে। এই ওয়েব সিরিজ ট্রেন্ডিংয়ে চলাকালীন জোর কদমে তোড়জোড় শুরু হয়ে গেল পরবর্তী সিজনের। প্রস্তুতি চলছে পঞ্চায়েত ৫-এর শ্যুটিং শুরুর। সেই বিষয়টা নিশ্চিত করেছেন এই রেপ সিরিজের লেখক চন্দন কুমার। তাই সবাই আশা করছে পঞ্চায়েত ওয়েব সিরিজের পঞ্চম সিজনের গল্প দেখার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না দর্শক মহলকে।

এ প্রসঙ্গে পঞ্চায়েত ওয়েব সিরিজের লেখক চন্দন কুমার জানিয়েছেন, ‘যত বেশি সিজন হবে, দর্শকদের প্রত্যাশা তত বেশি বাড়বে এবং এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন কিছু করা নয়। আমরা গল্পটাকে একে অপরের সঙ্গে সংযুক্ত করে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দর্শকদের ভালোবাসাকে হালকা ভাবে নিই না। আমাদের প্রতিটা পরিকল্পনা আমরা যে জগৎ তৈরি করেছি এবং যার সঙ্গে আমাদের দর্শকরা যুক্ত তা মাথায় রেখেই আমরা এগিয়ে যাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.