Uncategorizedজেলা

মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক গোলযোগ, কোলাঘাটে জরুরি অবতরণ! সড়কপথে কেশপুরের পথে শুভেন্দু

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি। পরিস্থিতির কারণে কোলাঘাটে জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। সেখান থেকে সড়কপথে কেশপুরের সভার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আপাতত কপ্টারটি মেরামতের কাজ চলছে। সমস্যা মিটলে ওই কপ্টারেই শুভেন্দু ফিরবেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি রয়েছে। এদিন প্রথমে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি সভায় যোগ দেওয়ার কথা তাঁর। এরপর বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দমদম বিমানবন্দর থেকে আকাশপথে কেশপুর হয়ে বাঁকুড়া যাওয়ার কথা ছিল তাঁর।

সেই মতো নির্ধারিত সময়েই বিমানবন্দরে পৌঁছন শুভেন্দু। জানা গিয়েছে, কপ্টার উড়ানের আগেই তাতে যান্ত্রিক সমস্যা ধরা পড়ে। তড়িঘড়ি বিষয়টি খতিয়ে দেখেন কর্তৃপক্ষ। এরপর কপ্টারটি কেশপুরের উদ্দেশে উড়ে গেলেও আচমকাই কোলাঘাট এলাকায় জরুরি অবতরণ করাতে হয়। সেখান থেকেই পরে সড়কপথে কেশপুরের সভার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.