জেলা

এবার নাকা চেকিং এ বাংলা থেকে উদ্ধার ২০ হাজার জিলেটিন স্টিক! দিল্লি বিস্ফোরণের পর , জিলেটিন স্টিক উদ্ধারে , বাড়ছে রহস্য

দিল্লিতে বিস্ফোরণের পর , হাই অ্যালার্ট জারি হয়েছে গোটা দেশে । সেই মতো বাংলাতেও চলছে তল্লাশি। আর এবার বাংলায় নাকা চেকিং এর সময় , বীরভূম থেকে উদ্ধার ২০ হাজার জিলেটিন স্টিক ! জানা গিয়েছে , চার চাকা গাড়িতে বস্তাবন্দি করে ,নিয়ে যাওয়া ওই জিলেটিন স্টিকগুলি । কিন্তু ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের নলহাটি থানার সুলতানপুর নলহাটি রাস্তায় নাকা চেকিং এর সময় ধরা পড়ে যায় গাড়িটি।

গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় জিলেটিন স্টিক গুলি । বিস্ফোরক সমেত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে , নলহাটি থানার পুলিশ । এই ঘটনায় , গ্রেফতারও করা হয়েছে নারায়ন ঘোষ নামক এক ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ করছে নলহাটি থানার পুলিশ ।

বিস্ফোরক গুলি , কোথায় , কি কারণে নিয়ে যাওয়া হচ্ছিল , তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত । জিলেটিন স্টিক গুলি পাথর – শিল্পাঞ্চলে খননের কাজ ব্যবহার করা হতো নাকি অন্য , কোথাও, তাও দেখা হচ্ছে তদন্ত করে ।

উল্লেখ্য , রাজধানীর বিস্ফোরণের পরেই বৈঠক হয় লালবাজারে । সেখানেই পুলিশ কমিশনার মনোজ ভার্মার নির্দেশ , কলকাতা সহ রাজ্যের কোনো এলাকায় , অচেনা কোনো ব্যক্তিকে ঘুরতে দেখে সন্দেহ হলে , তার ওপর নজর রাখতে । নাকা চেকিং চলবে অবিরাম । পাশাপাশি , শহর কলকাতা এবং আসে পাশের যে হোটেলে এবং লজ গুলি রয়েছে , তাতেও তল্লাশি চালাতে হবে । কোনো তথ্য মিললেই , ব্যবস্থা নিতে হবে তৎক্ষণাৎ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.