বিনোদন জগতে প্রতি নিয়ত কোনো না কোনো বিতর্ক ও জল্পনা চলতেই থাকে। প্রতি নিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার চর্চায় এলেন বিখ্যাত অস্কার বিজয়ী ভারতীয় সঙ্গীত শিল্পী ও সুরকার এ আর রহমান। প্রবল কটাক্ষের শিকার তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে জানা যাচ্ছে তিনি কোরিওগ্রাফার শাইক জানি বাশার সাথে নতুন কাজে নিযুক্ত হয়েছেন। সে ছবি ভাইরাল হওয়ায় সাথে সাথেই কমেন্ট বক্সে কটাক্ষের বন্যা। কিন্তু কটাক্ষের কারণ কি? জানা গিয়েছে, নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ছিলেন সেই কোরিওগ্রাফার। অনেকেই সেই পোস্টে প্রশ্ন তুলেছেন নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত ওই কোরিওগ্রাফারের সঙ্গে তিনি কেন কাজ করছেন?
শাইক কিংবদন্তি সঙ্গীত পরিচালকের সঙ্গে ছবি পোষ্ট করে লেখেন,“তার গান শুনে বর হয়েছি। আজ তার সুর করা গানে আমি কোরিওগ্রাফি করব। এ এক পরমপ্রাপ্তি আমার জীবনের।”এই ছবি দেখে রীতিমতো কটাক্ষের বন্যা বয়ে গেল। অনেকেই বলেছেন,“অতীতেও‘মি টু’তে অভিযুক্ত অভিনেতাদের সঙ্গে কাজ করা থেকে বিরত ছিলেন রহমান সাহেব। তাহলে এক্ষেত্রে তার সেই বিচক্ষণতা কোথায় গেল?”আবার অনেকেই প্রশ্ন তুলেছেন,“এ আর রহমান সাহেব কি জানির অতীতের এই ঘটনার কথা জানেন না? নাকি তিনি এই বিষয়টা সেভাবে গুরুত্ব দেননি?”







