জেলা

বকেয়া টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল তৃনমূল কংগ্রেসের

এর আগে গোটা দেশবাসী দেখেছে অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে গত২ রা অক্টোবর ১০০ দিনের বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লিতে কৃষি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেছিল তৃণমূল কংগ্রেস। এবং তারপর তাদের দাবির সদুত্তর না পাওয়ায় ফের রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিল ঘাসফুল শিবির। তারপরেই রাজ্যপালের কাছ থেকে আশ্বাস পেয়ে সেই ধরনা স্থগিত করেছিল তৃণমূল কংগ্রেস।

আর এবার সেই ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবি সহ আবাস যোজনার টাকার দাবি নিয়ে বিকেল চারটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৪ নম্বর শ্যামনগর অঞ্চলের বনকাটি এলাকায় প্রতিবাদ মিছিল করলো তৃণমূল নেতা কর্মীরা। এই দিন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাব্রত ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শান্তনু দে, জেলা নেত্রী মিঠু প্রতিহার, শিক্ষা কর্মাদক্ষ দেবদুলাল মন্ডল, গ্রাম পঞ্চায়েতের প্রধান নবনীতা গুড়ে ডাঙর, অঞ্চল কনভেনার ইমান আলী গায়েন সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.