নাম সোহানী মল্লিক নদিয়ার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের ধুবুলিয়া সিংহাটি এলাকার বাসিন্দা ছিলেন। কয়েকবছর আগে মৃগী ধরা পড়েছিল তার।সেই চিকিৎসার জন্যই ধীরে ধীরে মাথার চুল পড়ে যাচ্ছিল তার। সেজন্য তার মাথার চুল কেটে দেয় পরিবারের লোকেরা। কিন্তু তা মেনে নিতে পারেনি সেই যুবতী। তাই গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হলেন তিনি।
বেশ কিছু বছর আগে মৃগী ধরা পড়েছিল তার। চিকিৎসার জেরে মাথার চুল উঠে যাওয়ায় তার চুল কেটে দেয় পরিবারের লোকেরা। পরিবার সূত্রে দাবি বেশ কিছুদিন ধরেই তারা স্মরণে পরিবর্তন দেখছিল তারা। মাঝে মাঝে নিজের চুল নিজেই টেনে ছিড়ে ফেলত। এদিন হঠাৎ করেই নিজের রুমে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের লোক। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ধুবুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।







