জেলারাজনীতি

লাঠি দিয়ে গাড়িতে হামলা ! অভিষেকের সভায় যাওয়ার পথে আক্রান্ত সাংসদ মিতালি বাগ , ঘটনায় কার্যত উত্তপ্ত আরামবাগ

অভিষেকের সভার আগেই , আরামবাগে সাংসদের ওপর হামলার অভিযোগ ! ঘটনাকে কেন্দ্র করে , রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগে । সোমবার সকাল থেকেই শেষলগ্নের প্রচার চলছে । সেই প্রচারের সময়ই আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । সূত্রের খবর আক্রান্ত হয়েছেন তিনি । তারপরেই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে ।

সোমবারই শেষ হয়ে যাবে দ্বিতীয় দফার প্রচার , তাই সকাল থেকেই সব জায়গায় চলছে দ্বিতীয় দফার প্রচার । আরামবাগে এদিন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে । এদিন গোঘাট হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময়ই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ । তাঁকে ইতিমধ্যেই আক্রান্ত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই গোটা ঘটনায় অভিযোগ করা হয়েছে বিজেপির বিরুদ্ধে ।

এই ঘটনায় , ক্যামেরার সামনে , রীতিমতো হাউহাউ করে কেঁদে ফেলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ । তিনি বলেন , “আমার গাড়ির অবস্থা দেখুন। ওরা বড়বড় পাথর ছুড়েছে। আমি কোনও রকমে প্রাণে বেঁচেছি।”

কিন্তু বিজেপির কথায় এই পুরো ঘটনাই নাটক। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার জানান , “পরাজয় নিশ্চিত জেনে এই ধরনের সিনেমা মঞ্চস্থ করা চেষ্টা চলছে। চিত্রনাট্য খুবই দুর্বল। মানুষ এগুলো মানবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.