ফেরি সার্ভিসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি করল সিপিআইএম।সিপিআইএম এর নন্দীগ্রামের দুটি এরিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদ ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হলো নন্দীগ্রামের কেন্দ্যামারি ফেরি ঘাটে।
নন্দীগ্রাম এবং হলদিয়ার সংযোগ রক্ষা করে কেন্দ্যামারী ফেরি সার্ভিস।
এই ফেরি সার্ভিস ব্যবহার করে নিত্যদিন রুজি রুটি কর্মসংস্থানের স্থানে নন্দীগ্রাম থেকে হলদিয়ায় পাড়ি দেন হাজার হাজার শ্রমিক।
আবার হলদিয়া থেকেও বিভিন্ন কর্মসংস্থানে যোগদানের উদ্দেশ্যে নন্দীগ্রামে আসেন অনেকে। গুরুত্বপূর্ণ ফেরি সার্ভিস হোলো, নন্দীগ্রাম হলদিয়া কেন্দ্যেমারি ঘাটের ফেরি সার্ভিস।
অভিযোগ সেই ফেরি সার্ভিসের ভাড়া প্রতিনিয়ত বেড়েই চলেছে। হঠাৎ করে আবারো একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে এই ফেরি সার্ভিসের ভাড়া বাড়ানো হবে।
প্রতিজন পিছু আগে ভাড়া ছিল ৫ টাকা।সেই ভাড়া বেড়ে হবে ৭ টাকা।সাইকেল পিছু ভাড়া ছিল 5 টাকা।সেটা বেড়ে হবে ৬টাকা। মোটরসাইকেলের ভাড়া আগে ছিল ১৫ টাকা। সেটা বেড়ে হবে ১৮ টাকা।এই নোটিশ দেওয়ার পরেই নিত্যযাত্রীদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়।নিত্য যাত্রীরা এই বর্ধিত ভাড়া মানছেন না বলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন।কোনভাবেই ভাড়ায় লাগাম টানা হচ্ছে না।কিন্তু দিনের পর দিন ভাড়া বেড়েই চলেছে।এই অভিযোগে সিপিআইএমের নন্দীগ্রামের দুটি এরিয়া কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ কর্মসূচি এবং গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।
ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে রীতিমত নন্দীগ্রামে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।ভাড়া বৃদ্ধির বিষয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির।”অপরদিকে “ভাড়া বৃদ্ধি আটকাতে তৃণমূল চেষ্টা করছে। বাকিরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে” দাবি তৃণমূলের।







