পুকুর সংস্কার করতে গিয়ে উদ্ধার হল এক বিষ্ণু মূর্তি।
ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমান জেলার মেমারীর দুই নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়াতে ।
রবিবার সকাল আনুমানিক নটা নাগাদ সাতগেছিয়াত গ্রামে পদ্মপুকুর সংস্কারের কাজ চলছিল। সেই সময় ওই পুকুরের থেকে এটি পাথরের মূর্তি উদ্ধার হয়।আনুমানিক তিন ফুট লম্বা এই মূর্তিটি।
মূর্তি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা ভিড় জমান এবং ওই মূর্তিটিকে পুজো পাঠ শুরু করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিস ।
ঘটনাস্থল থেকে ওই মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
স্থানীয়দের দাবি ওই মূর্তিটিকে পুনরায় তাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক।







