জেলা

পঞ্চায়েত সমিতির বর্জ্য ব্যবস্থাপনায় উদ্যোগ;

জামালপুর পঞ্চায়েত সমিতি ব্লকের বর্জ্য ব্যবস্থাপনায় আজ ৮ টি পঞ্চায়েত কে বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করার জন্য ৮টি টোটো ভ্যান তুলে দিলো। নতুন জেলাশাসক হিসাবে জেলায় যোগদান করে পূর্ণেন্দু মাঝি এর উপরই জোর দেন। জামালপুর ১ও ২, আবুইঝাটি ১ও২, পারাতল ১ও২, পাঁচড়া, বেরুগ্রাম পঞ্চায়েতের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য মেহবুব মন্ডল, বিডিও পার্থ সারথী দে,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস,জেলা কৃষি আধিকারিক, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম সহ অন্যান্যরা।

বিধায়ক জানান বর্তমানে বিভিন্ন বর্জ্য পরিবেশকে দূষিত করে তুলছে তার ব্যবস্থার জন্য পঞ্চায়েত সমিতি থেকে এই ব্যবস্থা করা হলো। মেহেমুদ খান বলেন প্রতিটি গাড়ির জন্য খরচ পড়েছে ১লক্ষ ২০ হাজার টাকা। গাড়ি গুলি পঞ্চায়েত এলাকার বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.