পথ নিরাপত্তার সার্থে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কড়া আইন কানুন তৈরি হয়েছে। মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেফ লাইফ চালু করা হয়েছে। ট্রাফিক আইন মেনে চলা, পথচারীদের ড্রাইভ করার সময় সতর্কবার্তা প্রদান করা হয়। তবে কিছু সংখক মানুষদের কাছে ট্রাফিক আইন ভঙ্গের করাটা রোজকার ঘটনা।
ট্রাফিক আইন ভাঙলেই গুনতে হয় মোটা জরিমানা। তবে এবার আর মোটা জরিমানা না, ট্রাফিক আইন ভঙ্গকারীকে দেওয়া হলো এক অভিনব শাস্তি। ট্রাফিক সিগন্যাল ভঙ্গকারীকে দিয়ে উল্টে ট্রাফিক সামলাচ্ছেন সেখানকার ডিউটিরত অফিসার। এই অভিনব ঘটনা বীরভূমের সিউড়ির।
পুলিশ সূত্রে খবর, আহমদপুরের বাসিন্দা সায়ন সেন ব্যক্তিগত কাজে নিজের বাইক নিয়ে সিউড়ি এসেছিলেন। সিউড়ির প্রশাসনিক মোড়ের কাছে তিনি ট্রাফিক সিগনাল ভঙ্গ করে ডান দিকে ঢুকে পড়েন। মাথায় ছিলনা হেলমেট।সেই সময় ডিউটিতে ছিলেন সিউড়ির ট্রাফিক গার্ডের ওসি সুমন প্রামাণিক।
সায়ন সেনকে জরিমানা না করে শাস্তি স্বরুপ দায়িত্ব দেন ট্রাফিক সামলানোর। প্রশাসনিক ভবন মোড়ের ট্রাফিক সিগন্যালের কাছে তাকে প্রায় এক ঘন্টা ধরে সেই দায়িত্ব পালন করান দায়িত্বরত পুলিশ অফিসার।







