নিজস্ব সংবাদদাতা :-গ্রামীন এলাকার অসহায় দরিদ্র গ্রামবাসীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ করলো শ্রী :সবুজের অভিযান স্বেচ্ছাসেবী সংস্থা, এবং সহযোগিতায় বর্ধমান লায়ন্স ক্লাব, এই উদ্দেশ্যে রবিবার ১১ই জুন ২০২৩ রবিবার বর্ধমান- ১ ব্লকের অন্তর্গত মালকিতা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা এবং ‘চক্ষু ছানি বাছাই শিবির’।
শ্রী :সবুজের অভিযান এবং বর্ধমান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে এই শিবিরের ব্যাপারে স্থানীয় এলাকায় গ্রামগুলিতে ৮ই জুন এবং ১০ই জুন দু’দিন ব্যাপক মাইক প্রচার অভিযান চালানো হয়।
শিবিরে ১১৭ জন রোগীর মধ্যে থেকে বাছাই করে ৩১ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয় এবং বিনা ব্যয়ে চোখের অপারেশন করানোর উদ্যোগ গ্রহণ করা হয়।
বর্ধমান লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, চেয়ারপার্সন রেখা যশ, সভাপতি জহর মন্ডল, মেডিসিন বিভাগের চেয়ারপার্সন শচীন্দ্রাণী ঘোষ, অন্যান্য ডাক্তারবাবু এবং নার্স গন।
শ্রী :সবুজের অভিযানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সভাপতি নিখিল কুমার খাঁ, সম্পাদক ড: তুষার কান্তি মুখোপাধ্যায়, সহ সভাপতি অসিতকুমার পাঠক, সহ-সম্পাদক শেখ জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ অনির্বাণ সাহা, কনভেনার অনির্বাণ রায়, সদস্য সজল কুমার দে, অনুপম কোনার প্রমূখ।






