গীতাপাঠের পর ব্রিগেডে লক্ষ কন্ঠে কোরান পাঠের ডাক দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর। সেইমতো সোমবার ব্রিগেড মাঠ পরিদর্শনে আসেন হুমায়ূন কবীর। আর সেখানেই বিক্ষোভের মুখে পড়তে হয় হুমায়ূনকে। ব্রিগ্রেডের সভা নিয়ে সাংবাদিক বৈঠক করেন হুমায়ূন । সেইসময় মাঠে কয়েকজন যুবক খেলা করছিল। হুমায়ূনকে দেখেই ছুটে আসে তারা। সাথে চিৎকার করতে থাকে ওই যুবকরা। তাদের বলতে শোনা যায় , বিজেপির দালালি করছে হুমায়ূন।
তাদের পরিচয় জানা না গেলেও , নিজেদের তৃণমূল বলে দাবি করে তারা। যদিও সেই বিষয়ে পাত্তা না দিয়েই , নিজের মন্তব্য রাখেন হুমায়ূন। তাকে ঘিরে রীতিমত বিক্ষোভ দেখাতে থাকে ওই যুবকেরা। সংবাদ মাধ্যমের সামনে তারা বলেন ,” হুমায়ূন কবীর বিজেপি কর্মী”। তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা সেটা জিজ্ঞাসা করলে , তারা বলেন , ” আমরা কলকাতা পোর্ট এলাকা থেকে এসেছিলাম । আমরা এখানে ক্রিকেট খেলছিলাম। আমরা তৃণমূল করি” ।
যদিও এই ঘটনায় পাত্তা দিতে নারাজ হুমায়ূন কবীর। তিনি বলেন , “ওরা পারলে সভা পেস্তে দেখাক । কে কার দালাল পরে দেখব। ওদের কথার কোনো জবাব দেব না।” প্রসঙ্গত, তৃণমূল দল থেকে সরে গিয়ে নিজের দল গড়েছেন হুমায়ূন কবীর। দলের নাম রেখেছেন ‘ জনতা উন্নয়ন পার্টি ‘। দল ঘোষণা হতেই আগামী বিধানসভা নির্বাচন নিয়ে একাধিক ভবিষ্যৎবাণী করেছেন তিনি। জানুয়ারি মাসে ব্রিগেডে কোরান পাঠের ঘোষণা করেছেন হুমায়ূন। সেই উপলক্ষ্যে সোমবার মাঠ পরিদর্শনে আসেন তিনি। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন হুমায়ূন।







