বোলপুর সংলগ্ন রুপপুর গ্রামে চলছে বেআইনি পেট্রোল পাম্প । একটি মাত্র মেশিন আর সেই মেশিনে করেই দেওয়া হচ্ছে পেট্রোল থেকে ডিজেল সকল প্রকার তেল। পাশাপাশি কিভাবে এখানে পেট্রোল পাম্প গড়ে উঠলো? প্রশ্ন করতেই দোকানের কর্মচারী বাইক নিয়ে কোন প্রশ্নের উত্তর না দিয়ে পালিয়ে যায় ।
দোকানের পেছনের অংশে রয়েছে প্লাস্টিকের ট্যাংকি আর সেখানেই মজুদ করা রয়েছে পেট্রোল ডিজেল আর সেখান থেকেই বিক্রি করা হচ্ছে। বাইরে থেকে দেখে মনে হবে একেবারে একটি ছোট্ট পেট্রোল পাম্প কিন্তু কোন নথি নেই কোন পারমিশন নেই সরকারের । একেবারে প্রশাসনের নাকের ডগাতেই রূপপুরে রাস্তার ওপর চলছে বেআইনিভাবে পেট্রলপাম্প।
।







