জেলা

বাগদা বিধানসভায় আগামী ১০ জুলাই ২০২৪ উপনির্বাচনের দিন ঘোষণা

জাতীয় নির্বাচন কমিশন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা বিধানসভায় আগামী ১০ জুলাই ২০২৪ উপনির্বাচনের দিন ঘোষণা করেন। বিজেপির হয়ে দাঁড়িয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ দাস এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন । তারপর তিনি ২০২২ সালে তৃণমূল কংগ্রেসে চলে যান । বর্তমানে বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এর কাছে পরাজিত হয়েছেন । আর লোকসভা ভোটে দাঁড়ানোর আগে তিনি বিজেপির বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন । এবার সেই কারণেই উপনির্বাচন ঘোষণা করলেন নির্বাচন কমিশন ।
বাগদা বিধানসভায় মোট ১২ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে । মোট ভোটার ২ লক্ষ ৭৭ হাজার ৪৬৪ । সদ্য সমাপ্ত বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বাগদা বিধানসভা এলাকায় ৩ হাজার ভোটে এগিয়েছিলেন। সেদিকে তাকিয়ে বিজেপি ভোটের নিরিখে অনেকটা এগিয়ে রয়েছে। এখন দেখার বাগদার সাধারণ মানুষ কোন দলের কোন প্রার্থী কে নির্বাচিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.