রানাঘাটের ছোট্ট অস্মিকার পাসে থাকতে সুদুর কোলকাতা থেকে ছুটে এলেন বিশিষ্ট অভিনেত্রী তথা সমাজসেবী পায়েল সরকার ও তার টিম।
নদীয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকা বিরল রোগে আক্রান্ত, যার চিকিৎসার জন্য প্রয়োজন ১৬ কোটি টাকা, ইতিমধ্যেই বহু মানুষ, বিভিন্ন সংস্থা অস্মিকার ও তার পরিবারের পাশে এসে দাড়িয়েছে।
আর রবিবার নদীয়ার রানাঘাটে অস্মিকার পাশে থাকতে কলকাতা থেকে তার বাড়িতে গেলেন বিশিষ্ট অভিনেত্রী তথা সমাজসেবী পায়েল সরকার ও তার টীম ।
এদিন পায়েল সরকার অস্মিকার পরিবারের হাতে একলক্ষ টাকার চেক সহ বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী তুলেদেন । পাশাপাশি সকলকে আরও একবার এই ছোট্ট শিশু অস্মিকার পাশে থাকারও বার্তা দেন। এদিন পায়েল সরকার ছাড়াও পায়েল সরকার অর্গানাইজেশন এর আরও এক মেম্বার হুগলী জেলার গুড়াপের সাহিল মল্লিকও নিজের উপার্জিত কিছু টাকা ও কিছু খাদ্যসামগ্রী তুলে দেন অস্মিকার হাতে।







