জেলা

কৃষ্ণনগর পৌরসভায় বিক্ষোভের জেরে গ্রেফতার ৪

নদীয়ার কৃষ্ণনগর পৌরসভা অস্থায়ী কর্মীদের ডেপুটেশন ঘিরে উত্তাল হয়েছিল পৌরসভা চত্বর, গত পরশুদিন অবসরপ্রাপ্ত কর্মীদের সঙ্গে চেয়ারম্যানের অনুগামীদের বচশা বাঁধে, পরবর্তীতে হাতাহাতি এবং এই হাতাহাতির ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়। পরবর্তীতে আবারো গতকাল পৌরসভা চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা। এদিন তারা জানান তাদের ন্যায্য দাবি নিয়েই তারা ডেপুটেশন দিতে এসেছিলেন তবে চেয়ারম্যান তার অনুগামীদের দিয়ে মারধরের ঘটনা ঘটিয়েছে। তাই অবসরপ্রাপ্ত কর্মীদের পক্ষ থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উপরোক্ত চেয়ারম্যানও অবসরপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে পুলিশ সূত্রে খবর, দুপক্ষের অভিযোগের ভিত্তিতে দুপক্ষেরই দুজন করে মোট চারজনকে গ্রেফতার করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর প্রলয় মিত্র, রহিম শেখ, লব সরদার, সঞ্জয় বর নামের ৪ জন কে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ আদালতে পাঠায় কতোয়ালি থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.