রাজ্য

পায়ের চোটের কারণে এবার ভার্চ্যুয়ালিই আগামী মন্ত্রিসভার বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

পায়ের চোটের দরুন চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়ি থেকেই কাজ করছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। তাই আগামী ১২ অক্টোবর পরবর্তী মন্ত্রিসভার বৈঠক মুখ‌্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই হবে, এমনটাই নবান্ন সূত্রে খবর।

সূত্রের খবর, বৈঠকটি হবে মুখ্যমন্ত্রীর বাসভবনের অফিসে। গতকাল অর্থাৎ শুক্রবার বিকেলের মধ্যে অনেক মন্ত্রীই বিষয়টি জেনে গিয়েছেন। আবার অনেকের কাছে খবর পৌঁছয়নি বলেও খবর মিলেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দু’দিন আগেই সিকিম ও উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে বাড়ি থেকে নবান্নের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও পায়ের সমস‌্যার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মন্তব্য, ’আমরা পা-টা ঠিক হয়নি। ঠিক হতে একটু সময় লাগবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.