চাকরিরাজনীতিরাজ্য

নবান্ন থেকে টেনে নামানোর হুঁশিয়ারি! চাকরি হারা সুমন বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য থানার সামনে

চাকরি হারা আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাসকে ১লা জুলাই তলব করেছিল উত্তর বিধাননগর থানার পুলিশ। যদিও তিনি জানিয়েছেন, সেই চিঠি তাঁর হাতে পৌঁছায় দুপুর তিনটে নাগাদ। তাই পরবর্তীতে থানার এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে জানান, ২ তারিখ সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তিনি থানায় উপস্থিত হবেন।

এরপরই থানার সামনে দাঁড়িয়ে সুমনের মুখে বিস্ফোরক অভিযোগ। সরাসরি মুখ্যমন্ত্রীকে “চাকরি চোর” বলে কটাক্ষ করেন তিনি। এখানেই থেমে না থেকে বলেন, “নবান্ন থেকে টেনে নামাব।”

এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তলব, তার উত্তর এবং এরপর এই ধরণের প্রকাশ্য মন্তব্য — নতুন করে উত্তাপ ছড়াচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.