জেলা

হাওড়া পৌরসভা ভবনের সামনে ভেঙে পড়ল পুরনো গাছ, মৃত্যু ২ জনের, প্রশ্নে প্রশাসনিক গাফিলতি

হাওড়া: মঙ্গলবার ভোরে হাওড়া পৌরসভা কার্যালয়ের ঠিক সামনে একটি বহু পুরনো গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ব্যক্তির। মৃতদের একজন উমেশ মাহাতো, পুরসভার স্বাস্থ্যকর্মী এবং অন্যজন নূর মোহাম্মদ, যিনি কর্পোরেশনের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

দু’জনেই প্রতিদিনের মতো সকালে গাছতলায় বসে ছিলেন, সেই সময়ই আচমকা বিপর্যয়। তড়িঘড়ি উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থলে পৌঁছেছে হাওড়া থানার পুলিশ ও ডিসাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, বহু দিন ধরেই গাছটি বিপজ্জনক অবস্থায় ছিল। বারবার জানানো সত্ত্বেও হাওড়া পুরসভা কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। ফলে প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন বাসিন্দারা।

ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.