জেলা

বারাসাতে রহস্যজনক মৃত্যু! পচা গন্ধে ফাঁস ফণীভূষণবাবুর মৃত্যুর রহস্য? চাঞ্চল্য আমতলায়

বারাসাত পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকায় উদ্ধার এক বৃদ্ধের রহস্যমৃত্যু। মৃতদেহের গলা ধরা পচা গন্ধে ছড়াল চাঞ্চল্য, প্রশ্ন উঠছে—আসলে কবে মারা যান ফণীভূষণ ঘোষ (৮০)?

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধের ছেলে এদিন দুপুরে জানায়, তাঁর বাবা মারা গিয়েছেন। খবর পেয়ে প্রতিবেশী ও স্থানীয় ক্লাবের সদস্যরা ছুটে এসে দেখেন, মাটিতে পড়ে রয়েছে নিথর দেহ। চারপাশে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ।

ঘটনার খবর পৌঁছায় বারাসাত থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে।

মৃতের ছেলে দাবি করেছেন, অসুস্থতার কারণেই বাবার মৃত্যু হয়েছে এবং আজই তিনি তা জানতে পেরেছেন। তবে এলাকাবাসীর প্রশ্ন—যে দেহ থেকে এমন পচা গন্ধ বেরোচ্ছে, সেই মৃত্যু কি আদৌ আজকের?

স্থানীয়রা আরও জানান, মৃত বৃদ্ধ ও তাঁর স্ত্রী বহুদিন ধরেই শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। গোটা পরিবারই মানসিক ভারসাম্য হারিয়েছেন বলেই দাবি অনেকের।

এখন প্রশ্ন, অসুস্থতার মৃত্যু, নাকি অবহেলায় মৃত্যু লুকিয়ে পড়ে ছিল এককোণে? ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গোটা এলাকায় ইতিমধ্যেই ছড়িয়েছে রহস্যঘেরা আতঙ্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.