রাজ্য

‘কার ডাকে বারবার দিল্লি সফরে বোস?’প্রশ্ন অভিষেকের

দিল্লি থেকে ফিরেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিকে আক্রমণাত্মক তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার থেকে রাজভবনের গেটের বাইরে অনির্দিষ্টকালের জন্য সদলবলে ধর্নাতে সামিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ‘জমিদার’ আখ্যা দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষ করার পর এবার তাঁর ‘আচমকা’ দিল্লি সফর নিয়ে সন্দেহ প্রকাশ করলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ তৃণমূলের ৩ জন সদস্যের রাজ্যপালের সঙ্গে দেখা করার সম্ভাবনা। কিন্তু মূল প্রতিনিধি দলের সঙ্গে কলকাতায় ফিরে তাঁকে দেখা করতেই হবে। এবং সেটা যত দিন না হচ্ছে, ততদিন ধর্না থেকে উঠবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন অভিষেক।

তৃণমূল সাংসদের তোপ, ‘পঞ্চাশ লক্ষ চিঠি নিয়ে রাজভবনে যাব। চিঠি আমি রাজ্যপালকে পড়াবই। আমাকে সময় দিতেই হবে। আমি এই জায়গা ছেড়ে উঠব না, যতদিন না আপনি আমাদের সঙ্গে দেখা করছেন। প্রয়োজনে পুজোর দিনগুলিতেও আমি একা ধর্না মঞ্চে বসে থাকব।’ চড়ছে রাজনৈতিক পারদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.