প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা প্রবাহ আন্তর্জাতিক মহলে বিরূপ প্রভাব ফেলেছে। যে ঘটনা গুলি ঘটছে সেগুলোকে বাংলাদেশের কেয়ার টেকার সরকার যতই বলুক এই ঘটনা দেশের আভ্যন্তরিক সমস্যা , সেই মন্তব্য আন্তর্জাতিক মহল মেনে নিতে পারছে না।
ভারতে জাতীয় পতাকা ইউনিভার্সিটির গেটে পায়ের তলায় পদপিষ্ট করা হচ্ছে বাংলাদেশ সরকার নীরব।
বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে তার নিজের দেশের সংখ্যালঘু মানুষ জনের জান,মান সম্পত্তি,মন্দির গির্জা রক্ষা করতে।
অন্যায় ভাবে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ প্রায় ২০ জন কে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে, ৭০ জন ইসকনের সন্ন্যাসী ভারতে আস্তে চাইছে ,কিন্তু বাংলাদেশ সরকার জোর করে তাদের আস্তে বাঁধা দিচ্ছে।
আমাদের দেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী মুখে কুলুপ এঁটেছেন। বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা হিন্দু সেন্টিমেন্টের জিগির তুলে বাজার গরম করার চেষ্টা করছে।অথচ কেন্দ্রে তাদের সরকারের কাছে দাবি জানাচ্ছে না যে, বাংলাদেশ সরকারের সাথে আলোচনা চালানোর জন্য। তারই প্রতিবাদে আজ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হলো টালিগঞ্জ ফাঁড়িতে এই কর্মসূচিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কুশপুতুল দাহ করা হলো এবং বিক্ষোভ প্রদর্শন করা হল এবং নিজের খোপ প্রকাশ করলেন কংগ্রেস কর্মীরা







