কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত পানিনালা এলাকায় মেলা চলাকালীন এক ভয়ংকর হামলার ঘটনায় গুরুতর আহত হলেন এক দম্পতি।জানাজায় গতকাল রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে ।
অদিতি মণ্ডলের পরিবারের সূত্রে জানা যায়, বিয়ের আগে থেকে অভিযুক্ত তাপস প্রামাণিকের সঙ্গে অদিতির সম্পর্ক ছিল। অদিতির বিয়ের পর থেকেই তাপসের মধ্যে ক্ষোভ জমে উঠেছিল। এই কারণেই সে এই নৃশংস হামলা চালিয়েছে বলে অভিযোগ।পরিবার সূত্রে খবর
অদিতি ও শুভজিৎ মেলার এক দোকানে খাওয়ার জন্য বসেছিলেন। ঠিক সেই সময় তাপস প্রামাণিক নামে ওই যুবক ঘটনাস্থলে এসে ধারল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে অদিতি এবং টার স্বামীকে । এরপর গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার সকাল বেলায় শুভজিতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার উদ্দেশ্যে।যদিও অভিযুক্ত কে গ্রেফতার করেছে পুলিশ।







